slider

তজুমদ্দিনে প্রাক্তন ছাত্র ফোরামের কমিটি গঠন

মো.তানজিল তজুমদ্দিন প্রতিনিধি : ভোলার তজুমদ্দিন উপজেলার গোলকপুর আলিম মাদরাসার প্রাক্তন ছাত্রদের সংগঠন বন্ধুত্ব, পারস্পরিক সহযোগিতা ও সমাজ সেবামূলক সংগঠন প্রাক্তন ছাত্র ফোরামের নতুন পরিচালনা কমিটি ঘোষণা করা হয়েছে। এতে হেলাল উদ্দীনকে সভাপতি ও আব্দুল হান্নানকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

শনিবার (১৩ এপ্রিল) দুপর ২টা থেকে কার্যনির্বাহী কমিটির ১ম অধিবেশনে এ কমিটির অনুমোদন করা হয়। তথ্যসূত্রে আরও জানানো হয়, গত ৯ এপ্রিল ২০২৪ তারিখে সকল সদস্যদের নিয়ে মতামতের ভিত্তিতে সভাপতি পদের জন্য প্রত্যক্ষ ভোট গ্রহণ শেষে ১০ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির অনুমোদন করেন নির্বাচক অত্র মাদ্রাসার প্রভাষক বদরুজ্জামান বাদল, সিনিয়র শিক্ষক মোস্তাফিজুর রহমান।

সভার শুরুতে ফোরাম পরিচালনার গৃহীত নীতিমালা সমূহের অনুমোদন করা হয়। এছাড়া আগামী ৫ পাঁচ বছরের জন্য ১১ সদস্যের উপদেষ্টা কমিটিরও অনুমোদন করেন কার্যনির্বাহী কমিটি। প্রধান উপদেষ্টা করা হয় অধ্যক্ষ মাও. আইয়ুব আলী, সহ. উপদেষ্টা করা হয় গভর্নিং বডির সভাপতি মু. হুমায়ুন কবিরকে।

পরিচালনা কমিটিতে মোহাম্মদ জামাল উদ্দিন, মিজানুর রহমান সোয়েব ও হাদিসুর রহমান লিটনকে সহ সভাপতি, মাকসুদুর রহমান সুজন,মোহাম্মদ শাহাবুদ্দিন ও মোহাম্মদ আইয়ুব আলীকে যুগ্ম সাধারণ সম্পাদক, আবু রায়হান সমিরকে সাংগঠনিক সম্পাদক, মোহাম্মদ মিরাজ উদ্দিন, মোহাম্মদ অহিদুল্লাহ জসিম ও গোলাম সরোয়ার জুয়েলকে যুগ্ন সাংগঠনিক সম্পাদক, অর্থ সম্পাদক মোহাম্মদ আ. রহমানকে এবং মিডিয়া ও প্রচার সম্পাদক ইলিয়াস ছানিকে মনোনিত করা হয়।
সভায় ফোরামের নীতিমালা অনুসারে বিভিন্ন পরিকল্পনা ও কর্মসূচী গৃহীত হয়। এছাড়া আগামী সভার আগে কার্যনির্বাহী কমিটি পূর্ণাঙ্গ করা হবে মর্মে সিদ্ধান্ত নেয়া হয়। সভা শেষে নতুন পরিচালনা কমিটিকে বরণ করে নেন উপদেষ্টা মোস্তাফিজুর রহমান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button