slider

সাভারে পুলিশ-বিএনপি সংঘর্ষে আহত ২৫, আটক ২০

সোহেল রানা, সাভার (ঢাকা)প্রতিনিধি : ঢাকার সাভারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এক নেতার আয়োজিত মিলাদ মাহফিলে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় ৩ জন পুলিশ সদস্যসহ আহত হয়েছেন অন্তত ২৫ জন। এ ঘটনায় আটক করা হয়েছে বিএনপি ও সহযোগী সংগঠনের অন্তত ২০ জন নেতা-কর্মীকে।
বুধবার (৩১ আগস্ট) দুপুরে সাভারের ছায়াবিথি এলাকার বাসিন্দা ঢাকা জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ৩ নং ওয়ার্ড কমিশনার খোরশেদ আলমের বাড়ি সংলগ্ন এলাকায় এই ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে আহতদের মধ্যে ট্যানারি পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাসেল মোল্লার খবর নিশ্চিত হওয়া গেলেও দুইজন পুলিশ সদস্য ও বাকিদের নাম-ঠিকানা পাওয়া যায়নি। একই সঙ্গে আটকদের বিস্তারিত পরিচয় জানার চেষ্টা করা হলেও পাওয়া যায়নি।
পুলিশ জানায়, তাদের মাহফিলকে কেন্দ্র করে সড়ক বন্ধ হয়ে যায়। সাভার মডেল থানা পুলিশ সড়ক ক্লিয়ার করতে গেলে তারা পুলিশকে লক্ষ করে ককটেল বিস্ফোরণ করে। এ ঘটনায় আমাদের তিনজন পুলিশ সদস্য আহত হন। এ সময় দেশীয় অস্ত্রসহ তিনটি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে।
এব্যাপারে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মাইনুল ইসলাম বলেন, আমাদের পুলিশকে লক্ষ করে তারা ককটেল নিক্ষেপ করেছেন। এ ঘটনায় আমাদের তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। আমরা তিনজনকে আটক করেছি। বিস্তারিত পরে জানানো হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button