দূর্ঘটনাশিরোনাম

রাজশাহীর চারঘাটে মদপানে নারীসহ পাঁচজনের মৃত্যু

রাজশাহীর চারঘাট উপজেলায় মদপানে পাঁচজনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল থেকে বিকেল ৩টার মধ্যে বিভিন্ন সময়ে তাদের মৃত্যু হয়। এর আগে গতকাল সোমবার রাতে তারা মদ পান করেন। এতে তারা অসুস্থ্য হয়ে পড়েন। আশংকাজনক অবস্থায় প্রথমে তাদের স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে ও পরে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহতরা হলেন- চারঘাট উপজেলার সারদা পুলিশ একাডেমির সুইপার কলোনী এলাকার গণেশের ছেলে জহর লাল (৫৫), রনজিতের মেয়ে গোধুনী রানী (৭০), শিতারামের ছেলে অনিল (৫৫), গোরশহরপুর কুঠিপাড়া এলাকার আতাহার আলীর ছেলে মাহাতাব উদ্দিন (৫৫) এবং মুক্তারপুর গাংপাড়া এলাকার মৃত ওয়াজেদ আলীর ছেলে হেলাল উদ্দিন (৫৬)।
চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মন নয়া দিগন্তকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি জানান, মদপানে তাদের মৃত্যু হলেও নিহতদের পরিবারের সদস্যরা প্রথমে পুলিশ জানাননি। অনিল নামে নিহত একজনের লাশ বর্তমানে হাসপাতালে রয়েছে। আর নিহত অপর চারজনের লাশ পরিবারের সদস্যরা হাসপাতাল থেকে নিজ নিজ বাড়িতে নিয়ে গেছেন।
নিহতদের পরিবারের বরাত দিয়ে ওসি আরো জানান, বিষাক্ত মদ অথবা অতিরিক্ত মদপানে তাদের মৃত্যু হয়েছে সে বিষয়টি নিহতদের পরিবারের সদস্যরা স্বীকার করেননি। পরিবারের সদস্যরা এটিকে ন্যাচারাল ডেথ হিসেবেই মনে করছেন।
এক প্রশ্নের জবাবে ওসি বলেন, কিভাবে তাদের মৃত্যু হয়েছে, তদন্ত ছাড়া তা নিশ্চিত করে বলা কঠিন। তবে বিষয়টি নিশ্চিত হতে নিহতদের লাশ ময়নাতদন্ত করার চিন্তা করা হচ্ছে বলেও জানান তিনি।
এদিকে, স্থানীয় সূত্র জানায়, নিহতদের মধ্যে মাহাতাব ও হেলালের লাশ দাফনের প্রক্রিয়া চলছে। অনিলের লাশ হাসপাতালে রয়েছে। আর গোধুলী রানী ও জহর লালের লাশ থানায় আনা হয়েছে।
রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের ওয়ার্ড মাস্টারের বরাত দিয়ে হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ সহকারী উপপরিদর্শক (এএসআই) এনামুল হক সাংবাদিকদের জানান, ময়নাতদন্তে প্রাথমিকভাবে নিহতদের শরীরে অতিরিক্ত অ্যালকোহলের উপস্থিতি পাওয়া গেছে।
সুত্র: নয়া দিগন্ত

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button