slider

নিয়ন্ত্রণ হারিয়ে নিজ ট্রাকের চাপায় চালকের মৃত্যু

মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইরে নিয়ন্ত্রণ হানিয়ে খাদে পড়ে বালুবাহী ট্রাকের মুছাদ্দেক হোসেন (২৩) নামের এক চালক নিহত হয়েছেন।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে সিংগাইর উপজেলার তালেবপুর-সিংগাইর আঞ্চলিক সড়কের তালেবপুর ইউনিয়নের নতুর ইরতা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত মুছাদ্দেক হোসেন ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার দৌলতপুর এলাকার ওবাইদুল ইসলামের ছেলে। তিনি পেশায় একজন ট্রাক চালক।

পুলিশ জানান,বালুবাহী ট্রাকের মাধ্যমে গাবতলী থেকে বালু নিয়ে সিংগাইরের নতুন ইরতা এলাকায় যান এবং বালু আনলোড করে ফেরার পথে নতুন ইরতা এলাকার কুদ্দুস মিয়ার বাড়ির সামনে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায় ট্রাক চালক মুছাদ্দেক হোসেন ও তার হেলপার। এসময় ট্রাকের দুই হেলপার লাফিয়ে ট্রাক থেকে নেমে যেতে পারলেও চালক ট্রাকের নিচে চাপা পড়ে। পরে ফায়ার সার্ভিসের সহযোগীতায় গুরুতব আহত অবস্থায় চালক মুছাদ্দেক হোসেনকে উদ্ধার করে সিংগাইর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিসক তাকে মৃত ঘোষনা করেন। অপর দিকে প্রাথমিক চিকিৎসা নিয়ে ট্রাকের দুই হেলপার বাড়িতে চলে গেছে।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জিয়াউল হক জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। দুর্ঘটনার ঘাতকট্রাকটি জব্দ করা হয়েছে এবং এঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। অতিরিক্ত গতির কারনে চালক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় বলেও তিনি জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button