প্রধানমন্ত্রীর বক্তব্য জাতিকে হতবাক করেছে-ন্যাপ

২০ দলীয় জোটের অন্যতম শরিক বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গাণি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেছেন, জাতীয় ঐক্যে নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য জাতিকে হতাশ ও হতবাক করেছে।
‘জাতীয় ঐক্যে’র আহবানকে নাকচ করে দিয়ে প্রধানমন্ত্রী সমগ্র জাতির প্রত্যাশা ও আকাঙ্খাকে উপেক্ষা করেছেন। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশ যখন অস্তিত্বের গভীর সংকটে নিপতিত, দেশবাসী যখন আতঙ্কিত তখন প্রধানমন্ত্রীর নেতিবাচক বক্তব্য কার পক্ষে জাতির মনে আজ সেই প্রশ্ন দেখা দিয়েছে। সোমবার এক বিবৃতিতে তারা এ কথা বলেন।
নেতৃদ্বয় বলেন, জঙ্গিবাদ উগ্রবাদ দলীয় নয়, জাতীয় সমস্যা। আইনশৃঙ্খলা বাহিনী বা সেনাবাহিনী দিয়ে নয়, জঙ্গিবাদ প্রতিহত করতে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। দেশে এসব হত্যাকাণ্ড বন্ধ করতে হলে দলমত নির্বিশেষে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। তাহলেই এসব হত্যাকাণ্ড বন্ধ করা সম্ভব। বিজ্ঞপ্তি।




