মানিকগঞ্জে পথচারিদের মাঝে ইফতার পরিবেশন

মানিকগঞ্জ : একঝাঁক তরুণ রক্তযোদ্ধাদের আয়োজনে পথচারী রোজাদার ব্যক্তিদের মাঝে ইফতার পরিবেশিত হচ্ছে।
লাভ ফর ব্লাড সংগঠনের উদ্যোগে মানিকগঞ্জ সড়ক ও জনপদ অফিসের সামনে রাস্তার ধারদিয়ে ইফতার পরিবেশনের মনোরম পরিবেশ তৈরী করেছেন । মানবিক দায়বদ্ধতা থেকে একঝাঁক তরুণ রক্তদেয়ার পাশাপাশি দুই বছর যাবত পবিত্র মাহে রমজানে আয়োজন করে যাচ্ছে পথচারীদের মাঝে ইফতার। তাদের মানবিক মহান কার্যক্রমের মধ্যে দিয়ে তরুণ সমাজকে নৈতিক চিন্তায় উৎসাহিত করাই তাদের লক্ষ্য। এ যেনো রূপ কথার গল্পের রবিনহুড, তাদের মধ্যে বিরাজমান মানবসেবা। তরুণদের এই মহৎ উদ্যোগে পাল্টে যাবে সমাজের দৃষ্টি ভঙ্গি তারুণ্যের আলোয় আলোকিত হবে সমাজ। সংগঠনটি জানান আমরা সকল শ্রেণীর মানুষ সারাদিন রোজা রাখার পর তৃপ্তি সহকারে ইফতার করতে চাই কিন্তু ভাসমান দরিদ্র রোজাদার পথচারিদের পূরণ হয়না এই স্বপ্ন। আমাদের মানিক চিন্তা থেকে সংগঠন সেচ্ছাসেবী দের সাধ্য অনুযায়ী আয়োজন করহয় ইফতারের। এই কার্যক্রমের মধ্যে দিয়ে আত্মতৃপ্তি খুজে পাই আমরা।



