নিয়ামতপুরে রাস্তায় রশির ফাঁদে ফেলে ছিনতাই, আটক-১

নিয়ামতপুর (নওগাঁ)প্রতিনিধি : নওগাঁর নিয়ামতপুরে রাস্তায় রশির ফাঁদে ফেলে মোটরসাইকেল ও নগদ অর্থ ছিনতাইয়ের ঘটনায় নাজমুল হক (৩০) নামে এক যুবকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গত সোমবার(১১ মার্চ) রাতে উপজেলার চন্দননগর ইউনিয়নের সন্তোষপাড়া শাবুলা পুকুরের পশ্চিম পাড় এলাকায় ঘটনাটি ঘটেছে। গ্রেপ্তারকৃত নাজমুল হক মান্দা উপজেলার ভালাইন ইউনিয়নের জামদই গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।
স্হানীয় ও থানা সূত্রে জানা গেছে, উপজেলার চন্দননগর ইউনিয়নের কৃষ্ণপুর এলাকার ব্যবসায়ী আমিন তার ব্যবসায়ীক পার্টনার সন্তোষপুর এলাকার খোরশেদ আলমকে মোটরসাইকেলে করে তার বাড়িতে নামিয়ে দিয়ে আসার পথে শাবুলা পুকুর এলাকায় পৌঁছালে রাস্তায় রশি ধরলে মোটরসাইকেলের গতিরোধ করলে ৩-৪ মিলে তাঁর গলায় ছুরি ধরে এবং তাকে জঙ্গলের মধ্যে নিয়ে হাত-পাঁ বেঁধে রেখে পকেটে থাকা ৬ হাজার ৫শত টাকা ছিনিয়ে নেয়। একই কায়দায় কয়েকজনের মোটরসাইকেল ও নগদ অর্থ ছিনতাইয়ের পর হাত বেঁধে রাখা অবস্থায় একজন পালিয়ে গিয়ে স্হানীয় জনতাকে ঘটনা জানালে তারা এসে হাত-পা বাঁধা অবস্থায় কয়েকজনকে উদ্ধার করে। স্হানীয়দের ধাওয়ায় ছিনতাইকারীরা পালানোর চেষ্টা করলে একজনকে ধরে ফেলে। তাকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেন স্হানীয়রা।
এ ঘটনায় আল আমিন বলেন, রাস্তায় এমন ঘটনা ঘটবে চিন্তাই করতে পারিনি। হাত পা বেধে ফেলায় কিছুই করতে পারছিলাম না।
এ বিষয়ে নিয়ামতপুর থানার ওসি মাইদুল ইসলাম বলেন, এ ঘটনায় দুজনের নাম উল্লেখ করে ও দুজন অজ্ঞাত ব্যক্তির নামে মামলা হয়েছে। গ্রেপ্তার আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।




