আন্তর্জাতিক সংবাদশিরোনাম
যুক্তরাষ্ট্রে ৩ পুলিশ অফিসারকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের বোস্টন রোগ নগরীতে তিন পুলিশ অফিসারকে গুলি করে হত্যা করা হয়েছে। এছাড়া গুলিতে আহত হয়েছে আরো তিনজন। সম্ভাব্য এক হত্যাকারী মারা গেছে, অপর দুজন পালিয়ে গেছে।
নগরীর পুলিশ সদরদফতরের কাছে স্থানীয় সময় ৯টার দিকে অ্যাসল্ট রাইফেল দিয়ে আততায়ীরা গুলি করে। ঘটনাস্থলের কাছে এয়ারলাইন হাইওয়ে অবস্থিত। হত্যাকারীদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। হত্যার উদ্দেশ্য সম্পর্কেও ধারণা পাওয়া যায়নি।
এই নগরীতে সম্প্রতি এক কৃষ্ণাঙ্গকে হত্যা করা হয়েছিল। এর আগে মিনেসোটায় প্রতিশোধমূলক হামলায় এক কৃষ্ণাঙ্গ সেনা কর্মকর্তা আরেক পুলিশ কর্মকর্তাকে হত্যা করেছিল। তাছাড়া ডালাসে ৫ পুলিশ অফিসারকে হত্যা করা হয়।




