slider

বিশ্ব নারী দিবসে সিংগাইরে উদ্যমী কিশোরীদের সাইকেল রালী

মো. নজরুল ইসলাম,মানিকগঞ্জ: “নারীর সমঅধিকার সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ” এই প্রতিপাদ্য নিয়ে আজ মানিকগঞ্জে সিংগাইর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবসে জেন্ডার ন্যায় বিচার প্রতিষ্ঠায় উদ্যমী কিশোরীদের নিয়ে সাইকেল র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সিংগাইর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুবকর সিদ্দিকীর সভাপতিত্বে বারসিক প্রকল্প সহায়ক রিনা সিকদার এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিংগাইর উপজেলা পরিষদের চেয়ারম্যান শারমিন আক্তার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, প্রাথমিক এবং গণশিক্ষা প্রশিক্ষক জহুরা খাতুন
সামাজিক উন্নয়নে জয়িতা সালেহা জাহান,বারসিক এলাকা সমন্বয়কারী শিমুল কুমার বিশ্বাস, প্রকল্প কর্মকর্তা মো. নজরুল ইসলাম, সিংগাইর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইফ সুজন, আছিয়া আক্তার প্রমুখ।
বক্তারা বলেন নারীরা ছোট বড় সবধরনের কাজ সমানতালে করতে পারে। নারীরা উদ্যমী ও অগ্রগামী হলেও এখনো একদল অন্ধত্ববাদী মানুষ নানাধরণের অপসংস্কৃতি ও কুসংস্কার দিয়ে প্রতিবন্ধকতা তৈরি করতে চায়। আমাদের এই ধরনের বাঁধা উপেক্ষা করে এগিয়ে যেতে হবে বিশ্বকে জয় করতে হবে তবেই জেন্ডার ন্যায্যতার পথ সুগম হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button