slider

রেডিয়ান্ট ইন্টারন্যাশনাল স্কুলে ক্রীড়া ও পুরস্কার বিতরণ

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: শনিবার তিতাস উপজেলার দুলারামপুর বাজার রেডিয়ান্ট ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক পর্ব, মেধা বৃত্তি ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে স্কুল মাঠে।
অধ্যক্ষ মোঃ সেলিম সরকারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠান সভাপতি মোঃ শাহজাহান মুন্সী। বিশেষ অতিথি ছিলেন পরিচালক মোঃ জালাল সরকার, বেগম রোকেয়া গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ রোমেন ও ইসলামাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও রেডিয়ান্ট ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালক মোঃ হয়রত আলী, উপস্থিত ছিলেন দুলারামপুর বাজার কমিটির সাধারণ সম্পাদক মোঃ শাহজালাল সরকার।

এই স্কুলের প্রাক্তন শিক্ষার্থী সাবিকুন নাহার শহীদ সরওয়ার্দী মেডিকেল কলেজে, রিহা আক্তার সিভিল ইঞ্জিনিয়ার ময়মনসিংহ বিশ্ববিদ্যালয় ও রবিউল ইসলাম চট্টগ্রাম প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ পাওয়ায় সম্মাননা ক্রেষ্ট এবং বৃত্তির অর্থ প্রদান করা হয়। এছাড়া ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথি বৃন্দ।
সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগীদের সার্বিক তত্বাবধানে ছিলেন স্কুলের শিক্ষক মোঃ সবুজ আহমেদ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button