slider

কাপাসিয়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

আসাদুল্লাহ মাসুম, কাপাসিয়া(গাজীপুর) প্রতিনিধিঃ নারীর সমঅধিকার, সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ এই প্রতিপাধ্যে কাপাসিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।

শুক্রবার (৮মার্চ) দুপুরে উপজেলা প্রশাসন, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও কাপাসিয়া মহিলা সংস্থার আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে উপজেলা পরিষদ প্রাঙ্গণ হতে বর্ণাঢ্য শোভাযাত্রা আরাম্ভ হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভায় মিলিত হয় । উপজেলা নির্বাহী অফিসার এ.কে.এম লুৎফুর রহমান এর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন ও সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ আমানত হোসেন খান, ভাইস চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান ও মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা সরকার। উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাড. মাজহারুল ইসলাম সেলিম, মুক্তিযোদ্ধা কমান্ডার বজলুর রহমান মোল্লাহ প্রমূখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button