slider

চামেলী রহমানকে ভাইস চেয়ারম্যান হিসেবে ঘোষনা দিলেন স্থানীয় মহিলা আ’লীগের

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: আসন্ন বোয়ালমারী উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মোছা. চামেলী রহমানকে সমর্থন জানিয়েছেন বোয়ালমারী উপজেলা ও পৌর মহিলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ। শুক্রবার (০১ মার্চ) বিকেল ৪টায় উপজেলা আ’লীগের দলীয় কার্যালয়ে মহিলা আ’লীগের এক মতবিনিময় সভার মাধ্যমে তাকে সমর্থন জানান নেতৃবৃন্দরা। মোছা. চামেলী রহমান ফরিদপুর জেলা মহিলা আ’লীগের সদস্য ও বোয়ালমারী পৌর মহিলা আ’লীগের সাধারণ সম্পাদক পদে রয়েছেন। বোয়ালমারী সরকারি কলেজ ছাত্রছাত্রী সংসদের মহিলা বিষয়ক সম্পাদকও ছিলেন তিনি। বোয়ালমারী উপজেলা মহিলা আ’লীগের সভাপতি মোছা. নিলুফার ইয়াসমিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন পৌর মহিলা আ’লীগের সভাপতি কাজী রওশন আরা রিক্তা, সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান প্রার্থী মোছা. চামেলী রহমান, সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার সংরক্ষিত ১নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর সৈয়দা মাসুদা আক্তার রুমা, চতুল ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের সভাপতি মোছা. ফরিদা জামান প্রমুখ। এসময় বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন মহিলা আ’লীগের সভাপতি/সাধারণ সম্পাদকসহ শতাধিক মহিলা নেত্রী উপস্থিত ছিলেন। উপস্থিত সকলে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে চামেলী রহমানকে সমর্থন দেন এবং তার পক্ষে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button