slider

কুড়িগ্রামে ০১ পেশাদার সিধেল চোর গ্রেফতার

এ আর লিমন, কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের কচাকাটায় চোরাই মালামালসহ ০১ জন সক্রিয় পেশাদার সিধেল চোরকে গ্রেফতার করেছে পুলিশ,

সম্পত্তি সংক্রান্ত অপরাধ রোধকল্পে বাংলাদেশ পুলিশ সর্বাধিক গুরুত্ব প্রদান করে । তারই ধারাবাহিকতায় কুড়িগ্রামের কচাকাটা থানাধীন বলদিয়া নামক স্থানে সিধ কেটে মোবাইল ও ল্যাপটপ চুরির ঘটনায় চোরাইকৃত মালামাল উদ্ধারপূর্বক মোঃ ইন্তাজ আলী(৪১) নামক একজন পেশাদার সিধেল চোরকে গ্রেপ্তার করেছে কচাকাটা থানা পুলিশ। গ্রেফতারকৃত চোরের অপরাধ সংগঠনের ধরণ হলো চুরির পূর্বে সিধ কাটা। সিধ কেটে চুরি করার অপরাধে ইতোপূর্বে তার বিরুদ্ধে ভূরুঙ্গামারি ও নাগেশ্বরী থানায় একাধিক মামলা রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button