slider

ঠাকুরগাঁওয়ে ট্যাপেন্টাডোল ও গাঁজা সহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ গত শনিবার (২৪ ফেব্রুয়ারি) ঠাকুরগাঁও জেলার পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক এর সার্বিক দিক-নিদের্শনায় জেলায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে মোট ১০০ (একশত) পিচ ট্যাপেন্টাডোল এবং ১৫০ (একশত পঞ্চাশ) গ্রাম গাঁজা উদ্ধারসহ মোট ০৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়।

হরিপুর থানা পুলিশ কর্তৃক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে উক্ত থানাধীন আমাগাও ইউপির জামুন মাহাতি বৃত্তি গ্রামস্থ জনৈক আলিফ (৩২), পিতা-মজিবর এর দোকানের সামন থেকে ১০০ (একশত) পিচ ট্যাপেন্টাডোল ট্যাবলেট উদ্ধারসহ আসামি ১। মোঃ আব্দুর রহমান (২৫), পিতা-মোঃ ওহিদুল ইসলাম ও ২। মোঃ সাইম (২০), পিতা-মোঃ আয়নাল, উভয় সাং-মারাধর, থানা- হরিপুর গ্রেফতার করা হয়।
হরিপুর থানা পুলিশ কর্তৃক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে উক্ত থানাধীন আমগাঁও ইউপির অন্তর্গত ঝাবরগাছি কলেজপাড়া গ্রামস্থ জনৈক মনজুর আলম (৪০), পিতা-নাসির উদ্দীন এর বসতবাড়ির সামনে চলাচরের সস্তার উপর খেকে ১৫০ (একশত পঞ্চাশ) গ্রাম শুকনা গাঁজা উদ্ধারসহ আসামী মোঃ রুবেল (৩০), পিতা- মোঃ তোরাব আলী, ভবানন্দপুর, থানা-হরিপুর, জেলা- ঠাকুরগাঁওকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে হরিপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জেলা পুলিশ সুপার জানান,ঠাকুরগাঁও জেলার সকল প্রকার অপরাধ দমন ও শান্তি শৃঙ্খলা রক্ষা এবং মাদক নির্মূলে ঠাকুরগাঁও জেলা পুলিশ সদা তৎপর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button