slider

ফেনীতে শুরু হলো ৬ দিনব্যাপী বই মেলা

ফেনী প্রতিনিধি : ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনারে ছয় দিনব্যাপী অমর একুশে বই মেলার আয়োজন করেছে ফেনী পৌরসভা।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে জেলা প্রশাসক মোছাম্মৎ শাহীনা আক্তার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলা উদ্বোধন করেন।

ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী’র সভাপতিত্বে ও সাংস্কৃতিক সংগঠক অ্যাডভোকেট রাশেদ মাজহারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার জাকির হাসান।

এ সময় প্রথম আলো প্রতিনিধি আবু তাহের, দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, সময় টিভির ফেনী ব্যুরো চিফ বখতিয়ার মুন্না, কালের কন্ঠ প্রতিনিধি আসাদুজ্জামান দারা, স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন, দৈনিক আমার ফেনীর সম্পাদক জমির উদ্দিন বেগ, দৈনিক ফেনী সম্পাদক আরিফুল আমিন রিজভী, সমর দেবনাথ, কবি মনজুর তাজিম প্রমুখ উপস্থিত ছিলেন।

পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী জানান, ছয়দিন ব্যাপী এই মেলায় থাকছে সর্বমোট ১৫টি স্টল। প্রতিদিন মেলা মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে।

বই মেলা উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button