slider

নলছিটিতে গ্রাম্য মেলায় যুবককে কুপিয়ে জখম

মোঃ রায়হান জোমাদ্দার,নলছিটি : নলছিটির সিদ্ধকাঠি ইউনিয়নের মালোয়ার গ্রামের বসু দেব বাড়ির মেলায় পূর্ব শত্রুতার জেরে রাসেল মোল্লা নামের এক যুবককে কুপিয়েছে প্রতিপক্ষের লোকজন।

স্থানীয়রা গুরুতর আহত রাসেলকে উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিমে পাঠানো হয়েছে।

২০ ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে সিদ্ধকাঠি ইউনিয়নের মালোয়ার গ্রামে এ ঘটনা ঘটে। রাসেল মোল্লা একই গ্রামের সোহরাব মোল্লার ছেলে।

এব্যাপারে নলছিটি থানার অফিসার ইনচার্জ মো.মুরাদ আলী জানান ঘটনা শুনেই হসপিটালে গিয়েছিলাম। ঘটনার সাথে জরিতদের আটকের জন্য চারিদিকে চেক পোস্ট বসানো হয়েছে। ঘটনার সাথে জরিতদের আইনের আওতায় আনা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button