slider

মনিরামপুরে এসআই আবু বক্কর উপর হামলা

স্বীকৃতি বিশ্বাস, যশোর :যশোর জেলার মণিরামপুর থানার সেকেন্ড অফিসার আবু বক্কর দায়িত্ব পালনরত অবস্থায় হামলার স্বীকার হয়েছেন।

আজ সোমবার (১৯ ফেব্রুয়ারী) আনুমানিক রাত দশটার দিকে মণিরামপুর কাপুড়িয়া পট্টিতে মোশাররফের কাপড় দোকান লুটপাট ও অবরুদ্ধের সংবাদ পেয়ে ঘটনা স্থলে সঙ্গীয় ফোর্স নিয়ে পৌঁছালে আদম আলী ও বাবুল আক্তারের নেতৃত্বে আতর্কিত হামলা চালায়।

এবিষয়ে দায়িত্বরত এসআই আবু বক্কর জানান, মোশাররফ হোসেনের ফোন পেয়ে ওসি স্যার কে জানালে তিনি আমাকে ফোর্স নিয়ে ঘটনা স্থলে যেতে বলেন। তাৎক্ষণিক ভাবে ঘটনা স্থলে পৌঁছালে কমিশনার আদম আলী ও কমিশনার বাবুল আক্তার শতাধিক লোকজন নিয়ে হামলা করে আমাদের উপর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button