slider

ধামরাইয়ের বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

মোঃ নিলয় চৌধুরী, ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ১০ ফেব্রুয়ারি শুক্রবার সকাল ৮ ঘটিকা থেকে ধামরাই থানা স্ট্যান্ডে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে আন্দোলন করেছে ফ্রেম হাউস আউটওয়ার লিমিটেডের হাজার হাজার শ্রমিক। আন্দোলন চলাকালীন সময়ে ঢাকা-আরিচা মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

এ সময় নারী শ্রমিক ও পুরুষ শ্রমিক সকলেই সড়ক অবরোধ করে তাদের বেশ কয়েকটি দাবি নিয়ে জোরদার আন্দোলন করেছে। তাদের দাবি ধামরাইসহ আশেপাশের সকল ফ্যাক্টরিতে বেতন বৃদ্ধি হলেও তাদের ফ্যাক্টরিতে কেনো এখন পর্যন্ত কোনো বেতন-ভাতা বৃদ্ধি করা হয় নি। বেশ কয়েকবার এ নিয়ে শ্রমিকদের সাথে মালিকপক্ষ মিটিং করে বেতন বৃদ্ধির আশ্বাস দিয়েছে কিন্তু এখনও পর্যন্ত মালিকপক্ষ কোনো রকম পরিবর্তন করেনি বেতন কাঠামোতে। সেই দাবিতেই শনিবার সকাল থেকে সড়ক অবরোধ করে রেখেছে সাধারণ শ্রমিকরা।

উক্ত ঘটনায় প্রাথমিক পর্যায়ে ফ্যাক্টরির ম্যানেজমেন্টের লোকজন ও ধামরাই লেবার ফেডারেশনের বিভিন্ন নেতৃবৃন্দ শ্রমিকদের সাথে কয়েক দফায় সমঝোতার চেষ্টা করলেও সাধারণ শ্রমিকরা সরাসরি মালিকপক্ষের সাথে সমঝোতা করে আজকেই তাদের দাবি বাস্তবায়ন করার কথা বলে তাদের অবরোধ চালিয়ে যায়।

এক পর্যায়ে ইন্ডাস্ট্রিয়াল এস.পি মোঃ মাহমুদ ঘটনা স্থলে এসে পৌঁছায় এবং শ্রমিকদের মহাসড়ক থেকে সরে যাওয়ার আহ্বান জানান ও তাদের দাবি নিয়ে মালিকপক্ষের সাথে কথা বলবে বলে আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ ছেড়ে দেয় এবং যান চলাচল কিছুটা স্বাভাবিক পর্যায়ে ফিরে আসে। কিন্তু শ্রমিকরা স্বাভাবিক ভাবেই কোনো বিশৃঙ্খলা ছাড়া ফ্যাক্টরির সামনে তাদের আন্দোলন চালিয়ে যায়।

আন্দোলন চলাকালীন সময়ের কিছুক্ষণ পরেই ঘটনাস্থলে মালিকপক্ষ এসে উপস্থিত হয় আরও উপস্থিত হয় ধামরাই থানার অফিসার ইনচার্জ মোঃ সিরাজুল ইসলাম ও ধামরাই পৌরসভার ৫ নং ওয়ার্ডের কমিশনার আমিনুল হাসান গার্নেল।

এ সময় তারা শ্রমিকদের সাথে তাদের দাবি নিয়ে কথা বলে এবং সমঝোতার এক পর্যায়ে সামনের মাস থেকেই “এক হাজার টাকা” বেতন বৃদ্ধির কথা বলে সকল শ্রমিকদের আগামীকাল থেকে সুষ্ঠুভাবে অফিসে আসার অনুরোধ জানায়। এছাড়া তারা শ্রমিকদের আরও আশ্বাস দিয়েছেন যে, সরকার থেকে গেজেট পাশ হয়ে গেলে তখন বেতন আরও বৃদ্ধি করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button