ভেদরগঞ্জে আগুনে ঘর পুড়ে ছাই

এস এম জীবন রায়হান, শরীয়তপুর : শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের কার্তিকপুর গ্রামে ১নং ওয়ার্ডের শিকারী বাড়িতে আগুন লেগে একটি ঘর পুড়ে গেছে। বৃহ:বার (৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে শিকারী বাড়িতে আগুন লাগে। এতে পরিবারের মালামাল পুড়ে প্রায় ৩০ লাখ টাকা ক্ষয় ক্ষতি হয়েছে বলে জানান পরিবারটি। বসতঘর পুড়ে যাওয়া এই পরিবারের সদস্যরা খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন। বৃহ:বার দুপুরে আগুনের এ ঘটনা ঘটে। স্থানীয়রা ও ক্ষতিগ্রস্তরা এসব তথ্য নিশ্চিত করেছেন।
এলাকাবাসী ও ক্ষতিগ্রস্তদের ভাষ্য, কার্তিকপুর গ্রামের একটি বসতঘরের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে নান্টু শিকারী বসতঘর পুড়ে যায়। আগুন লাগার পর স্থানীয়রা ভেদরগঞ্জ ফায়ার সার্ভিসকে খবর দেয়। তবে গ্রামের ভিতরে অপ্রশস্ত রাস্তা দিয়ে ফায়ার সার্ভিস গাড়ি নিয়ে পৌঁছতে একটু দেরি হলে তারা এসে আগুন পুরোপুরি নিয়ন্ত্রনে আনতে আধা ঘন্টা সময় লেগে যায়। এ সময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে। তবে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই সব পুড়ে ছাই হয়ে যায়। বর্তমানে ক্ষতিগ্রস্ত পরিবার গুলো প্রতিবেশীদের দেওয়া কাপড় চোপড় পরে আছেন।
ক্ষতিগ্রস্ত নান্টু শিকারীর ভাতিজা কমল শিকারী বলেন, আমারর চাচা নান্টু শিকারী ১ বছর যাবত অসুস্থ হয়ে বিছানায় পরে আছেন। আগুন দেখে আমি ঘরে গিয়া আমার চাচারে কুলে লইয়া বাহিরে বের করে আনি এবং আমার চাচাতো ভাই খোকন শিকারী ছোট ছোট দুই সন্তানেরেও ঐ ঘরের থেইকা বাইর করি। নান্টু শিকারীর ছেলে খোকন শিকারী বলেন আমার বাবা ১বছর যাবত প্যারালাইসেস হয়ে ঘরে পরে আছে, বাবা মা,স্ত্রী সন্তান নিয়ে কাঠ মিস্ত্রির কাজ করে কোনো রকম ভাত জোগাড় করে খাই। ঘরসহ সব মালামাল পুড়ে গেছে। এক পোশাকে আছি। মানুষের দেওয়া কাপড়চোপড় পরে আছি।
স্থানীয় ও ফায়ার সার্ভিস জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আমরা খবর পাওয়ার সাথে সাথে চলে আসি এবং আগুন নিয়ন্ত্রন আনি, আমরা নান্টু শিকারীর পরিবারের সাথে কথা আসছি যদি তাদের কাজের জন্য আমাদের সহযোগিতা লাগে আমরা তাদের পরিবারকে সহযোগিতা করবো।
এ বিষয় রামভদ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিপ্লব সিকদার জানান আগুনের খবর পেয়ে আমি সেখানে গিয়ে দেখে সব কিছু পুড়ে গেছে এবং আগুনে ক্ষতিগ্রস্থ নান্টু শিকারীর পরিবারকে তাৎক্ষনিক নগদ টাকা,কম্বল ও চাউল সহ বিভিন্ন জিনিসের ব্যবস্থা করি, এবং তাদের যেহেতু ঘর পুড়ে গেছে তাদের কে একটি ঘরের ব্যবস্থা করে দিবো খুব তারাতারি।
ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা, মোঃ রাজিবুল ইসলাম জানান আমি আগুনের খবর পেয়েছি, তাৎক্ষনিক ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে থাকার জন্য প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের বলেছি, এবং নান্টু শিকারীর পরিবারকে নগদ অর্থ,কম্বল ও দুই বস্তা শুকনা খাবার পাঠিয়েছি। আরো সহযোগিতার করা হবে পরবর্তীতে।




