শিক্ষা

কলেজের বাগানে পরীক্ষা

ভারতের ঝাড়খণ্ড রাজ্যের ধানবাদের গোবিন্দপুরের আর এস মোড় কলেজের শিক্ষার্থীদের সম্প্রতি কলেজের পাশের বাগানে বসে পরীক্ষা দিতে দেখা গেছে।
অধ্যক্ষ কিরণ সিংহ জানান, কলেজের আসন ৬০০। কিন্তু পরীক্ষার্থীর সংখ্যা ছিল এক হাজার ৬৬৪। ক্লাসের বাইরে তাই অনেককে বসানো হয়। জানা যায়, অন্যান্য সময় একাদশ শ্রেণিতে বিভাগভিত্তিক পরীক্ষা হলেও ভাষা পরীক্ষার দিন একই প্রশ্নেপত্রে সবার পরীক্ষা নেয়ার কারণে এ অতিরিক্ত শিক্ষার্থীর চাপ। তবে বাগান-বারান্দায় বসে রীতিমতো বই খুলে লিখেছে অনেকেই। বিনা বাধায় কলেজ চত্বরে ঢুকে নকলে সাহায্য করেছে বহিরাগতরাও।
এ ব্যাপারে কলেজ কর্তৃপক্ষ কোনো সদুত্তর দিতে পারেনি। বিষয়টি জানাজানি হওয়ার পর নড়েচড়ে বসেছে ঝাড়খণ্ড অ্যাকাডেমি কাউন্সিল।
আনন্দবাজার পত্রিকা

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button