slider

দাউদকান্দি শহীদ নগরে সওজ এর উচ্ছেদ অভিযান

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: ১ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকালে দাউদকান্দি উপজেলার (ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের) শহীদনগর বাগুল পুরে উচ্ছেদ অভিযান করেছে কুমিল্লা সড়ক ও জনপদ বিভাগ। টিন শেড বিল্ডিং সহ প্রায় একশো ছোট বড় ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ কালে কুমিল্লা সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী সুনীতি চাকমা উপস্থিত ছিলেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিয়াউর রহমান। এছাড়া পল্লী বিদ্যুৎ, ফায়ার সার্ভিস কর্মকর্তা, সহকারী পুলিশ সুপার, ওসি এবং গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সহ বিপুল সংখ্যক পুলিশ উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আসলাম মিয়াজি জানান, উচ্ছেদ অভিযানের কারনে ব্যবসায়ীদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। ইউনিয়ন সহকারী (ভূমি) কর্মকর্তা জামাল হোসাইন জানান, পূর্বেই উচ্ছেদ অভিযান বিষয়ে নোটিশ দেওয়া হয়েছে। তবে সরকারি জায়গায় ঘর ও টিন শেড বিল্ডিং তুলে কেউ ভাড়া দিয়েছে কেউ নিজেরা ব্যবসা করেছে। যদিও এটা আইনের পরিপন্থী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button