slider

কমরেড আজাহারুল ইসলাম আরজুর ১ম মৃত্যুদিনে স্মরণ সভা

মো.নজরুল ইসলাম,মানিকগঞ্জ :”এনেছিলে সাথে তুমি মৃত্যুহীন প্রাণ,মরনে তাহাই তুমি করে গেলে দান” এই স্লোগান কে সামনে রেখে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি মানিকগঞ্জ জেলা শাখার আয়োজনে আজ মানিকগঞ্জে উদীচী কার্যালয়ে বিকেলে স্মরণ ও স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টির জেলা কমিটির প্রবীণ সদস্য কমরেড হরিপদ সূত্রধরের সভাপতিত্বে ও সংগঠনের সহ সাধারণ সম্পাদক কমরেড আরশেদ আলী মাস্টার এর সঞ্চালনায় সূচনা বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি জেলা শাখার সভাপতি অধ্যাপক আবুল ইসলাম সিকদার। আলোচনায় অংশগ্রহণ করেন প্রয়াত কমরেড কমরেড আরজু সহধর্মীনি জাহানারা আরজু। স্মৃতিচারণমূলক আলোচনা করেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির জেলা সভাপতি এ্যাডভোকেট দীপক কুমার ঘোষ, সিপিবি জেলা শাখার সাধারণ সম্পাদক কমরেড মুজিবুর রহমান মাস্টার, তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুত বন্দর রক্ষা জাতীয় কমিটির জেলা সাধারণ সম্পাদক ইকবাল হোসেন কচি, সিপিবি সিংগাইর উপজেলা কমিটির সভাপতি কমরেড নাসির উদ্দীন, ঘিওর উপজেলা সভাপতি কমরেড দুলাল বিশ্বাস, শিবালয় উপজেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড সংকর প্রাসাদ ভৌমিক, মানিকগঞ্জ সদর উপজেলার সভাপতি কমরেড আশরাফ সিদ্দিকী, দৌলতপুর উপজেলার সভাপতি কমরেড আব্দুল মান্নান, সাটুরিয়া উপজেলার সভাপতি কমরেড সেলিম মোল্লা, কমরেড গোলাম নবী বাদল,কমরেড সেতোয়ার হোসেন প্রমুখ। এছাড়াও আরও সংহতি জ্ঞাপন করেন মানিকগঞ্জ জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক জাহাঙ্গীর আলম বিশ্বাস, জেলা উদীচীর সাবেক সভাপতি গাজী ওয়াজেদ আলম লাবু, সাংবাদিক আব্দুল মোমিন প্রমুখ।
বক্তারা বলেন কমরেড আরজু ছাত্র ইউনিয়নের নীল পতাকা হাতে নিয়ে স্কুল থেকে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ছাড়িয়ে মানব মুক্তির লড়াই লাল ঝান্ডার সংগ্রাম এগিয়ে নিতে ক্যারিয়ার জীবন বিসর্জন দিয়ে জীবনের সর্বোচ্চ ত্যাগের মাধ্যমে আজীবন কমিউনিস্ট পার্টিকে সংগঠিত করতে সময় ও অর্থ ব্যায় করেছেন। আমরা তাঁর রেখে যাওয়া আদর্শের পথ ধরে শোষণ মুক্ত সমাজ বিনির্মানের শপথ করি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button