slider

রংপুরে মা সমাবেশ অনুষ্ঠিত

রংপুর ব্যুরোঃ রংপুর সদর উপজেলায় ২০ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র/ছাত্রী ও মা-দের নিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে হরিদেবপুর ক্লাস্টারের অন্তর্গত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সমূহের সমন্বয়ে আয়োজিত ক্লাস্টার পর্যায়ে মা সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর জেলা জেলা প্রশাসক মোঃ আসিব আহসান।
এসময় সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নাছিমা জামান ববি,র সভাপতিত্বে মা সমাবেশে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর নাহার বেগম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ. এম শাহজাহান সিদ্দিক, সদর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজলী বেগম ও মাসুদার রহমান মিলন, হরিদেবপুর ইউনিয়ন চেয়ারম্যান ইকবাল হোসেন, চন্দনপাট ইউনিয়ন চেয়ারম্যান আমিনুর রহমান, সদর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মহিউদ্দিন মখদুমী প্রমুখ।
সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নাছিমা জামান ববি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন জেলা প্রশাসক সহ সকল অতিথি ও মায়েদের এত বৈরী আবহাওয়া সত্বেও অনুষ্ঠানটি সফল করতে সহোযোগিতার জন্য।
এছাড়াও অনুষ্ঠানের মাধ্যমে অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মাননা প্রদান,সদ্যপুষ্করিনীর চার নারী ফুটবলারের মাঝে অনুদান প্রদান, নারী ফুটবলারদ ও নৃগোষ্ঠী মেয়েদের মাঝে সাইকেল বিতরণ করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button