কটিয়াদীতে জাতীয় ও বিজ্ঞান প্রযুক্তি মেলা উদ্বোধন

রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি :কিশোরগঞ্জের কটিয়াদীতে উপজেলা প্রশাসনের আয়োজনে ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং অষ্টম জাতীয় অলিম্পিয়াড মেলা শুরু হয়েছে। ২৮ জানুয়ারি রবিবার সরকারি উচ্চবিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান এর সভাপতিত্তে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ আব্দুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ রাসেল শেখ পিপিএম (বার), কটিয়াদী উপজেলা পরিষদের চেয়ারম্যান ডাক্তার মোঃ মোস্তাকুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাইনুর রহমান মমিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল হোসেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা নির্বাচন অফিসার মোঃ আশরাফুল আলম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামারা তাসবিহা প্রমুখ। ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং ৮ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড মেলা ২৮ ও ২৯ জানুয়ারি সকাল ১০ টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চলবে।



