slider

দেশে বিভিন্ন পর্যায়ের তাফসির হয় কোরআনের তাফসির ছাড়া কল্যান হবে না–মুফতি আমির হামজা

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন আলহাজ্ব হযরত মাওলানা মুফতি আমির হামজা বলেছেন, দেশে বিভিন্ন পর্যায়ের তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়। কোথাও হয় সরকারি তাফসির, কোথাও হয় বেসরকারি তাফসির এবং কোথাও হয় দরবারি তাফসির। তবে মানবতার কল্যানে কোরআনের তাফসির ছাড়া বিকল্প কোনো পথ খোলা নেই। ২৮ জানুয়ারি রোববার বেলা সাড়ে ১১টায় তিতাস উপজেলার জগতপুর তালুক পাড়া ময়দানে এক বিরাট তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান আলোচক হিসাবে তাফসির কালে তিনি উপরোক্ত কথা বলেন। তালুক পাড়ার কৃতি সন্তান আসিকুর রহমান মাসুমের আয়োজনে তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা -১,(দাউদকান্দি- তিতাস) সংসদীয় আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আব্দুস সবুর। তাফসিরুল কোরআন মাহফিলে বিশেষ আলোচক হিসাবে তাফসির পেশ করেন আলহাজ্ব হযরত মাওলানা মোশতাক ফয়েজী পীর সাহেব (নাগাইশ দরবার শরীফ) কুমিল্লা। প্রধান আলোচক অসুস্থ মুফতি আমির হামজা দুঃখ প্রকাশ করে বলেন, তিনবছরের কারাবন্দী জীবনযাপনে শরীরের কলকব্জা স্বাভাবিক নেই। আশু সুস্থতার জন্য তিনি দেশবাসীর কাছে দোয়া কামনা করেন। বিরাট আয়োজনটি সম্পন্ন করতে স্থানীয় জগতপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান, সাবেক প্যানেল চেয়ারম্যান মীর শওকত লিটন সহ অসংখ্য মানুষ সহযোগিতা করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button