slider

শ্রীচাইল মোহাম্মদপুর মাদরাসার তাফসিরুল কোরআন মাহফিল

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা : শুক্রবার দাউদকান্দি শ্রীচাইল মোহাম্মদ পুর ইসলামিয়া আলিম মাদরাসা ময়দানে ৪২তম বার্ষিক তাফসিরুল কোরআন ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত। মাদরাসা সভাপতি প্রফেসর এসএম জাকির হোসেন ভুইঁয়ার পরামর্শে ও অধ্যক্ষ মোঃ হারুন অর রশিদ তালুকদারের সার্বিক তত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ আবু বকর ছিদ্দিক আল কাশেমী পীর সাহেব বানিয়াপাড়া।

মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা নুরুল আলম খানের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন হযরত মাওলানা মুফতি আরিফ বিল্লাহ কুষ্টিয়া। আরো বয়ান পেশ করেন সিনিয়র শিক্ষক হযরত মাওলানা শরীফ মহিউদ্দিন, হযরত মাওলানা আব্দুর রহমান প্রমুখ। উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী সদস্য বিল্লাল হোসেন ভুইঁয়া, পরিচালনা পর্ষদের সদস্য বৃন্দ ও শিক্ষক মন্ডলী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button