slider

ঝিনাইগাতী উপজেলায় শীতবস্ত্র বিতরণ

মিজানুর রহমান, শেরপুর প্রতিনিধিঃ শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার ফাকড়াবাদ লাইভ ক্লাব অফ ঢাকা রজনীগন্ধার পক্ষ হতে শীত বস্ত্র বিতরণ করা হয়।

উক্ত বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় যুবলীগের অন্যতম সদস্য,বিশিষ্ট সমাজকর্মী লায়নস এমডি জসিম মাহমুদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিশু সংগঠক দিনাজপুর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মনিরুজ্জামান জুয়েল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজের হিসাব রক্ষণ কর্মকর্তা লায়ন্স মোহাম্মদ আনোয়ার হোসেন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের পি এ টু ডাইরেক্ট হসপিটাল লায়নস জাহিদুর রহমান,শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।

প্রায় সাড়ে তিন শতাধিক অসহায় গরিব শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button