slider

জেলার শ্রেষ্ঠ সম্মাননা পেলেন সখীপুর থানার ওসি শেখ শাহিনুর রহমান

খাঁন আহম্মেদ হৃদয় পাশা,সখীপুর(টাংগাইল) প্রতিনিধি: সখীপুর থানার ওসি(অফিসার ইনচার্জ) শেখ শাহিনুর রহমান গত দু-মাসে সবচেয়ে বেশি ওয়ারেন্ট তামিল করায় টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ার সুযোগ পেয়েছেন। বুধবার (২৪জানুয়ারি)সকালে টাঙ্গাইল জেলার অপরাধ সভার মিটিং অনুযায়ী শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ শেখ শাহিনুর রহমান জেলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার (এডিশনাল ডিআইজি পদোন্নতি প্রাপ্ত) কাছ থেকে সম্মাননা ক্রেষ্ট গ্রহণ করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার শরফুদ্দিন আহমেদ সহ জেলা পুলিশের কর্মকর্তাগণ।

তথ্যসূত্রে জানা যায়,৩ সেপ্টেম্বর সখীপুর থানার দায়িত্ব বুঝে নেওয়ার পর কর্মদক্ষতা দিয়ে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছে। বিগত সালের নভেম্বর-ডিসেম্বর মাসে সর্বোচ্চ ওয়ারেন্ট তামিল করে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন।
এবিষয়ে সখীপুর থানার অফিসার ইনচার্জ ওসি শেখ শাহিনুর রহমান বলেন, এডিশনাল ডিআইজি স্যারের কাছে থেকে সম্মাননা গ্রহণ সত্যি আনন্দের। এ প্রাপ্তি থানায় কর্মরত সকলের সার্বিক সহযোগিতা সম্ভব হয়েছে। তিনি আরও বলেন, পুলিশ জনগণের বন্ধু, তাই ভবিষ্যতে মানবিক পুলিশ হয়ে আইন-শৃঙ্খলা রক্ষায় নিরলস ভাবে কাজ করার চেষ্টা করবো।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button