slider
গাজীপুরে জামিনে মুক্তি পেলেন বিএনপি নেতা ডা. রফিকুল

গাজীপুর প্রতিনিধি : বিএনপির কেন্দ্রীয় সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক এবং ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাবের উপদেষ্টা ডা. রফিকুল ইসলাম বাচ্চু গাজীপুর জেলা কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন।
বুধবার (২৪ জানুয়ারি) রাত ৭টার দিকে তাকে জামিন দেয়া হয়।
এ সময় কারাফটকে বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মী তাকে ফুলের মালা দিয়ে বরণ করেন।
গত বছর ২৪ নভেম্বর গাজীপুর মহানগরীর ধীরাশ্রম এলাকা থেকে র্যাবের একটি দল তাকে গ্রেফতার করে।
ডা. রফিকুল ইসলাম বাচ্চু দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৩ (শ্রীপুর) সংসদীয় আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে এলাকায় প্রচার প্রচারণা চালিয়েছিলেন। জেলা ও উপজেলা পর্যায়ে প্রায় প্রতিটি দলীয় কর্মসূচিতে তার সক্রিয় অংশগ্রহণ ছিল। বিএনপি নির্বাচনে অংশ নিলে দল থেকে তার মনোনয়ন পাওয়ার সম্ভাবনাও ছিল।




