বাঘারপাড়ার বাকড়ীতে অমল সেনের ২১তম স্মরণ সভা

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ যশোর-নড়াইলের স্মৃতি রক্ষা কমিটির আয়োজনে কমরেড অমল সেনের ২১তম মৃত্যু বার্ষিকীতে স্মরণ সভা ও আলোচনা অনুষ্ঠিত।
আজ (১৬ জানুয়ারি) মঙ্গলবার বিকাল তিনটায় যশোরের বাঘারপাড়া উপজেলার জামদিয়া ইউনিয়নের ১১ খানের বাকড়ী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গন অমল সেন স্মৃতি স্তম্ভের পাদদেশে কমরেড অমল সেনের ২১তম মৃত্যু বার্ষিকীতে স্মরণ সভা ও আলোচনা অনুষ্ঠিত হয়।
অমল সেন স্মৃতি রক্ষা কমিটির সহসভাপতি বাবু কংকন পাঠকের সভাপতিত্বে কমরেড বিপুল কান্তি বিশ্বাসসের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান আলোচক হিসাবে উপস্হিত ছিলেন অমল সেন স্মৃতি রক্ষা কমিটির সভাপতি ও বাংলাদেশ বিপ্লবী কমউনিষ্টলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড ইকবাল কবির জাহিদ।
আলোচনা হিসাবে আরও উপস্হিত ছিলেন যশোর জেলা বিপ্লবী কমউনিষ্টলীগের সাধারণ সম্পাদক কমরেড তসলিমউর রহমান, জাতীয় শ্রমিক ফেডারেশনের সভাপতি কমরেড মোজাম্মেল হক, কৃষক খেতমজুর সমিতির কমরেড নওশের আলী, সিঙ্গীয়া আদর্শ ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক বাবু রমেশ অধিকারী, বাঘারপাড়া উপজেলার পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিথীকা বিশ্বাস, বিপ্লবি কমনিষ্টলীগের কেন্দ্রীয় সদস্য কমরেড নাজিমুদ্দিন, বামগনতান্ত্রিক জোটের ঝিনাইদহ জেলার সমন্বয়ক কমরেড পল্লব মিয়া, নারী নেত্রী পরিষদের কমরেড সকিনা বেগম দিপ্তী ও যুব নেত্রী কমরেড আনিছুর রহমান প্রমুখ।



