sliderরাজনীতিশিরোনাম

আ’লীগ দেশে একদলীয় ‘বাকশাল’ কায়েম করেছে: গণঅধিকার পরিষদ

গত ৭ জানুয়ারির একদলীয় প্রহসনের নির্বাচন বাতিলের দাবিতে গণঅধিকার পরিষদ আজ শনিবার বিকালে জাতীয় প্রেসক্লাবের সামনে জনতার বিক্ষোভের আয়োজন করে। বিক্ষোভে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষজনও অংশগ্রহণ করে।

জনতার বিক্ষোভে গণঅধিকার পরিষদের আহবায়ক অবসরপ্রাপ্ত কর্নেল মিয়া মসিউজ্জামান বলেন, গত ৭ জানুয়ারি কোন নির্বাচন এদেশে হয়নি, যেটি হয়েছে সেটি ছিলো একটি তামাশা। এই তামাশায় জনগণের ভ্যাট টেক্সের হাজার হাজার কোটি নষ্ট করা হয়েছে, এর খেসারত আ’লীগকে দিতে হবে। আমি সন্দেহ প্রকাশ করছি ভোটচোর শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা কিনা। কারন বঙ্গবন্ধু ভোটচুরির বিরুদ্ধে লড়াই করেছেন আর শেখ হাসিনা আজ ভোটচুরির মহোৎসব করছেন। আমরা গণঅধিকার পরিষদ ৭ জানুয়ারির একদলীয় প্রহসনের নির্বাচন বাতিলের দাবিতে আন্দোলন চালিয়ে যাবো।

গণঅধিকার পরিষদের সদস্য সচিব (ভারপ্রাপ্ত) ফারুক হাসান বলেন, আ’লীগ দেশে একদলীয় বাকশাল কায়েম করেছে। শেখ হাসিনার বাবা যেমন স্বাধীনতা পরবর্তী সময়ে দেশের সকল দলকে নিষিদ্ধ করল একদলীয় বাকশাল কায়েম করেছিল ঠিক, শেখ হাসিনাও আজকে একদলীয় বাকশাল কায়েম করেছে।
বিগত ৭ জানুয়ারি বাংলাদেশে কোন নির্বাচন হয়নি, যেটা হয়েছে সেটা ছিলো দাদা বাবুদের প্রেসক্রিপশনে একটি ডামি নির্বাচন। এই ডামি নির্বাচন জনগণ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে, ভোটকেন্দ্রে ৭ ভাগ মানুষও যায়নি। আওয়ামীলীগের নৌকার প্রার্থীরাই বলছে, এই নির্বাচন কারচুপির নির্বাচন, মৃত ব্যাক্তিরাও ভোট দিয়েছে।
যেখানে আ”লীগের নৌকার মাঝিরাই বলছে নির্বাচন সচ্ছ ছিলোনা, সেখানে পরিষ্কার যে এটা বাংলাদেশের জনগণের কোন নির্বাচন নয়। কোন সভ্য দেশ আন্তর্জাতিক বিশ্ব এই নির্বাচনকে সমর্থন দেয়নি, যারা দিয়েছে তাদের দেশেও একদলীয় স্বৈরতন্ত্র বিদ্যমান। আমরা গণঅধিকার পরিষদ লড়াই চালিয়ে যাবো বিজয় না আসা পর্যন্ত।

গণনেতা মোজাম্মেল মিয়াজির সঞ্চালনায় বক্তব্য রাখেন গণনেতা তারেক রহমান, জিয়াউর রহমান, আরিফ বিল্লাহ, নুরুল হুদা, শামীম রেজা; ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব ইমাম উদ্দিন, ফায়সাল আহমেদ; ঢাকা মহানগর উত্তরের আব্দুল্লাহ, শফিকুল ইসলাম রতন; যুব অধিকার পরিষদের আহবায়ক সাকিব হোসাইন, ছাত্ অধিকার পরিষদের সদস্য সচিব মুনতাসীর মাহমুদ প্রমূখ।।

প্রেস বিজ্ঞপ্তি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button