slider
শেষ প্রচারনায় স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ আবদুল মজিদ

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-২ (হোমনা -মেঘনা) সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী মূল প্রতিদ্বন্দ্বী অধ্যক্ষ আব্দুল মজিদ শেষ প্রচারণায় বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত বিভিন্ন গ্রামের নারী পুরুষের কাছে ট্রাক গাড়ি মার্কায় ভোট প্রার্থনা করেন। তিনি অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা বিধায় তাঁর প্রতি সাধারণ মানুষের বিশেষ আগ্রহের কথা এখন সকলের মুখে মুখে। প্রচারণা কালে কুমিল্লা জেলা পরিষদ সদস্য মকবুল পাঠান সহ বহু শিক্ষক ও সাবেক ছাত্র সাথে ছিলেন। হোমনা তাঁর নিজ উপজেলা হলেও মেঘনাতেও রয়েছে অধ্যক্ষ আব্দুল মজিদের ভোট ব্যাংক এমনটাই বলেছেন, হোমনা পৌর সভার সাবেক প্যানেল মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মানিক মিয়া ইমন।




