slider

নৌকা! নৌকা! ধ্বনিতে মুখরিত কাপাসিয়া

আসাদুল্লাহ মাসুম,কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাজীপুর -৪ আসনে নৌকার জয়ের ধ্বনিতে মুখরিত কাপাসিয়া বাসী। জনগনের মাঝে একটিই প্রতিধ্বনি নৌকার জয়।

কাপাসিয়া আসনের নৌকার মনোনীত প্রার্থী আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বঙ্গতাজ কন্না সিমিন হোসেন রিমি’র নির্বাচনীয় জনসভা জনসমুদ্রের ঢেউ।

৪ জানুয়ারি বিকেলে কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে নির্বাচনী জনসভার অনুষ্ঠানে জনগণের ব্যাপক উপস্থিতি দেখা যায়। উপজেলার প্রতিটি ওয়ার্ড, ইউনিয়নের বিভিন্ন স্থানের চারিদিকে নৌকার জয়ধ্বনিতে আনন্দ উল্লাসে মেতে উঠে জনসাধারণ।

উক্ত জনসভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ, তাজউদ্দীন আহমদ কন্যা মাহজাবিন আহমেদ মিমি, জেলা আওয়ামী লীগের সহসভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড: আমানত হোসেন খান, সাবেক ভাইস চেয়ারম্যান রেজাউর রহমান লস্কর মিঠু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাজহারুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, বীর মুক্তিযুদ্ধা ফজলুর রহমান মোল্লা, মাহবুব উদ্দিন আহমেদ সেলিম, ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন প্রধান প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button