slider

মানিকগঞ্জ ১ আসনে জোট প্রার্থীর খিচুড়ি এতিমখানায়,জরিমানা

মানিকগঞ্জ প্রতিনিধি: অনুমতি না নিয়ে বর্ধিত সভার আয়োজন করা এবং নির্বাচনী ক্যাম্পে ভোটারদের জন্য খাবার রান্না করায় মানিকগঞ্জ-১ আসনে মহাজোট প্রার্থীর এক কর্মীকে ১০ হাজার টাকা জরিমানা করে রান্না করা খিচুড়ি স্থানীয় চারটি এতিমখানায় পাঠালো ভ্রাম্যমাণ আদালতের বিচারক।

শনিবার দুপুরে জেলার দৌলতপুর উপজেলায় জোট মনোনীত লাঙ্গল প্রতীকের জহিরুল আলম রুবেলের কর্মী মোঃ আব্দুল জলিলকে এই জরিমানা করা হয়। সেই সঙ্গে প্রায় দুই হাজার লোকের জন্য রান্না করা খিচুড়ি পাঠানো হয় স্থানীয় চারটি এতিমখানায়।

এ বিষয়ে জিয়নপুর ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেন বলেন, দৌলতপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় মাঠে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ বর্ধিত সভার আয়োজন করে। এই বর্ধিত সভার অনুমতির দায়িত্ব দলীয় একজনকে দেওয়া হয়েছিল । কিন্তু আবেদনটি নিবার্হী ম্যাজিস্ট্রেট এর কাছে না পৌঁছানোর কারনে এরুপ ঘটনাটি ঘটেছে।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ ফয়েজ উদ্দিন আহমেদ বলেন, নির্বাচনী আচরণবিধির ১০(চ) ধারা অনুযায়ী নির্বাচনী ক্যাম্পে কোমল পানীয় ও খাদ্যসামগ্রী পরিবেশন করা যাবে না। কিন্তু আব্দুল জলিল এই আইন ভঙ্গ করেছেন। যে কারণে তাঁকে দশ হাজার টাকা জরিমানা করা হয়।

একই সঙ্গে খাবার জব্দ করে স্থানীয় ৪টি এতিমখানায় পাঠানো হয়েছে। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button