slider

নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁয়ে নৌকার প্রার্থী কায়সার হাসনাত এর ব্যাপক গনসংযোগ

আলআমিন কবির, সোনারগাঁও নারায়ণগঞ্জ : দ্বাদশ সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁও আসনে নৌকার প্রার্থী আলহাজ্ব আবদুল্লাহ আল কায়সার হাসনাত নৌকায় ভোট চেয়ে ব্যাপক গনসংযোগ ও পথসভায় বক্তব্য রাখেন। গণসংযোগের দ্বিতীয় দিনেও মানুষের মাঝে ব্যাপক সাড়া পাওয়া গেছে।

২১ ডিসেম্বর তিনি বৃহস্পতিবার সকাল থেকে মোগড়াপাড়া ইউনিয়নের হাবিবপুর,বাড়ি মজলিস,বন্দেরা,ইউসুফগঞ্জ,ছোট সাদীপুর,কামারগাও, সোনাখালি, মাদবপুর,কালিগঞ্জ,কাবিলগঞ্জসহ বেশ কয়েকটি এলাকায় উঠান বৈঠক, নারী-পুরুষের মাঝে গণসংযোগ করেন। গণসংযোগকালে নৌকার প্রার্থীর পক্ষে বিপুল সাড়া মিলছে।

নৌকার প্রার্থী কায়সার হাসনাত আওয়ামী সরকারের বিবিধ উন্নয়ন কর্মকান্ডগুলো জনসাধারণের মাঝে তুলে ধরেন এবং মোগড়াপাড়া ইউনিয়ন নিয়ে তার উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন। এতে তরুণ সমাজের উন্নয়ন এবং বিবিন্ন ইকোনোমিক জোনে কর্মসংস্থান নিয়ে উন্নয়ন পরিকল্পনাগুলো সকলকে আশাবাদ ব্যক্ত করেন।

এসময় সাধারণ মানুষ ও নেতাকর্মীরা নৌকার সমর্থনে ব্যাপক গনজোয়ার দেখা দেয়। স্থানীয়রা মনে করছেন নৌকার প্রার্থী কায়সার হাসনাত নির্বাচিত হলে এলাকার উন্নয়নে তাঁর অবদান থাকবে। তাই দলমত নির্বিশেষে এলাকাবাসী নৌকায় ভোট দিতে চায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button