slider

সাপাহারে খ্রীষ্টিয়ান ঐক্য পরিষদের প্রাক-বড়দিন উদযাপন

গোলাম রাব্বানী, নওগাঁ প্রতিনিধি: ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নওগাঁর সাপাহারে খ্রীষ্টিয়ান ঐক্য পরিষদের উদ্যোগে প্রাক্-বড়দিন উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১১ টায় সদরের ডাঙ্গাপাড়া উচ্চ বিদ্যালয় চত্ত্বরে সাপাহার উপজেলা খ্রীষ্টিয়ান ঐক্য পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত সভায় সাপাহার উপজেলা খ্রীষ্টিয়ান ঐক্য পরিষদের সভাপতি ভুট্টু পাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন বাঁকরইল চাঁদপুকুর মিশনের পাল পুরোহিত ফাদার বেলি সারিও সিরো মান্তোয়া, জি,এস, বাংলাদেশ ইভ্যানজেলিক্যাল লুথারেন চার্চ রেভাঃ সবান কিস্কু, উপজেলা খ্রীষ্টিয়ান ঐক্য পরিষদের উপদেষ্টা রেভা: ডেভিড ডি বিশ্বাস ও লবিন পান্না প্রমুখ।

এ সময় সেখানে উপজেলার সকল খ্রীষ্টিয়ান ধর্মের নারী-পুরুষ সহ অনেকেই উপস্থিত ছিলেন। শেষে কেক কেটে প্রাক বড়দিনের অনুষ্ঠানের শুভ সুচনা ও বিকেলে খ্রীষ্টিয়ান ঐক্য পরিষদের উদ্যোগে প্রাক-বড়দিন উদযাপনে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button