slider

মহান বিজয় দিবসে সিংগাইর প্রেস ক্লাবের শ্রদ্ধাঞ্জলি

সিরাজুল ইসলাম,সিংগাইর (মানিকগঞ্জ) : মহান বিজয় দিবসে সিংগাইর প্রেস ক্লাবের পক্ষ থেকে যথাযথ মর্যাদা, ভাবগাম্ভীর্য ও জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ৫২তম মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে শনিবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৮ টার দিকে মানিকগঞ্জের “সিংগাইর প্রেস ক্লাব” এর নেতৃবৃন্দ ও সাংবাদিকদের পক্ষ থেকে উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর ম্যূরালে পুষ্পমাল্য অর্পণ করে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত বিজয় র‌্যালিতে অংশগ্রহণ ও অন্যান্য সকল কর্মসূচিতে অংশ নেন প্রেস ক্লাবের সাংবাদিকরা।
এ সময় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন- সিংগাইর প্রেস ক্লাবের আহবায়ক মোঃ সিরাজুল ইসলাম, সদস্য সচিব রকিবুল হাসান বিশ^াস, সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি মাসুম বাদশাহ, দৈনিক সংবাদ প্রতিনিধি কোহিনূর ইসলাম রাব্বি, দৈনিক নয়া দিগন্ত সংবাদদাতা মোঃ সোহরাব হোসেন, দৈনিক যুগান্তর প্রতিনিধি মিজানুর রহমান, দৈনিক মানবজমিন প্রতিনিধি আতাউর রহমান, দৈনিক দেশ রূপান্তর প্রতিনিধি সাইফুল ইসলাম তানভীর, দৈনিক জনতা প্রতিনিধি আলহাজ¦ তারিক বিল্লাহ খাঁন, সাপ্তাহিক সময়ের সাথে পত্রিকার সম্পাদক জয়নাল আবেদিন, দৈনিক সমকাল সংবাদদাতা মোহাম্মদ আলী রিপন, দৈনিক মানবকন্ঠ প্রতিনিধি মোস্তাক আহমেদ, দৈনিক ভোরের পাতা প্রতিনিধি মোঃ হাবিবুর রহমান, দৈনিক সংবাদ সারাবেলা প্রতিনিধি মোঃ ইয়াকুব মোল্লা ও দৈনিক আজকালের খবর প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button