sliderরাজনীতিশিরোনাম

প্রহসনের নির্বাচন বর্জন করে গণতন্ত্রের পক্ষে দাঁড়ান-এবি পার্টি

পতাকা ডেস্ক: অবৈধ সরকারের পদত্যাগ, প্রহসনের নির্বাচনী তফসিল বাতিল ও সকল রাজবন্দীর মুক্তির দাবিতে চলমান আন্দোলনে সংহতি জানিয়ে‘গণতন্ত্রের পক্ষে মানবঢাল’ তৈরী করে প্রতিবাদ জানিয়েছে এবি পার্টির নেতা-কর্মীরা।
আজ বিকেল ৩টায় এবি পার্টির বিজয় নগরস্থ কেন্দ্রীয় অফিস সংলগ্ন বিজয়-৭১ চত্বরে এই মানবঢাল রচনার মাধ্যমে বিক্ষোভ প্রদর্শন করে তারা। মানবঢালে অবৈধ নির্বাচনী তফসিল বাতিল, সরকারের পদত্যাগ, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থতা ও দূর্নীতি লুটপাটের বিরুদ্ধে শ্লোগান এবং প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়।
প্রতিবাদী মানবঢাল পল্টন বিজয়নগর সড়কে অবস্থানকালে সমবেত জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখেন এবি পার্টির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট তাজুল ইসলাম, সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু, যুগ্ম সদস্যসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক বিএম নাজমুল হক, কেন্দ্রীয় দফতর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রানা, যুবপার্টির আহবায়ক এবিএম খালিদ হাসান, সিনিয়র সহকারী সদস্যসচিব আব্দুল বাসেত মারজান, মহানগর উত্তরের আহবায়ক আলতাফ হোসাইন, এবি যুব পার্টির সদস্যসচিব শাহাদাত উল্লাহ টুটুল প্রমূখ।

এডভোকেট তাজুল ইসলাম বলেন, অবৈধ সরকার বলছে তারা সংবিধান রক্ষার জন্য এই নির্বাচন করছে অথচ সংবিধানে জনগণের অংশগ্রহণে নির্বাচনের কথা বলা হয়েছে। জনগণের অংশগ্রহণ বিহীন এই নির্বাচনের মাধ্যমে মূলতঃ গণতন্ত্র ও সংবিধানের নীতিকে ধ্বংস করা হচ্ছে। তিনি বলেন, গণতন্ত্রকে ধ্বংস করে কেউ কখনও নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারেনি। সময়ের ব্যবধানে গণতন্ত্র হ্ত্যাকারী আওয়ামীলীগও ইতিহাসের আস্তাকুঁড়ে বিলীন হয়ে যাবে। তিনি দেশবাসীকে ৭ জানুয়ারির সাজানো নির্বাচন প্রত্যাখান ও বর্জন করার আহ্বান জানান।
এবি পার্টির সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু বলেন,
অবৈধ ক্ষমতা ও গদি রক্ষায় সরকার এতোই বেপরোয়া যে, প্রশাসন, পুলিশ, নির্বাচন কমিশন এমনকি গার্মেন্টস সেক্টরে স্যাংশন আসার বিষয়টিকেও তারা গুরুত্ব দিচ্ছেনা। এর পরিণতি যে কত ভয়াবহ হবে সেদিকে তাদের কোন ভ্রুক্ষেপ নেই। তিনি দেশের সচেতন নাগরিকদের উদ্দেশ্যে বলেন; ‘প্রহসনের নির্বাচন বর্জন করে আসুন সবাই গণতন্ত্রের পক্ষে দাঁড়াই। রাষ্ট্র মেরামতের অঙ্গীকার বাস্তবায়ন করে দেশের জনগণের অধিকার সমুন্নত করি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button