slider

নাটোরে উন্নত জাতের বীজ ও সার পেয়ে খুশি পাঁচশতাধিক কৃষক

নাটোর প্রতিনিধি : বাঁচলে কৃষক, বাঁচবে দেশ- উন্নয়নের বাংলাদেশ প্রতিপাদ্যে নাটোরে কৃষকের মাঝে উন্নত জাতের সার, বীজ ও বালাই নাশক বিনামূল্যে বিতরণ করা হয়েছে। বুধবার (১৫ নভেম্বর) দুপুরে নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার পাটুল বাজারে পাঁচশতাধিক কৃষকের হাতে এসব সামগ্রী তুলে দেওয়া হয়। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ঢাকা ব্যাংকের সিএসআর প্রকল্পের আওতায় এবং পেট্রোকেম বাংলাদেশ লিমিটেড সহযোগিতায় আসন্ন বোরো মৌসমের চাষিদের মাঝে কৃষি উপকরণ তুলে দেন অতিথিরা।
উন্নত জাতের হাইব্রিড বীজ, তিন রকমের বালাই নাশক, ইউরিয়া, টিএসপি, পটাশ সারসহ ধান রোপণ থেকে ফলন পর্যন্ত সব রকমের উপকরণ বিতরণ করা হয়। এসব উপকরণে কৃষকেরা বা¤পার ফলন পাবেন বলে মন্তব্য করেন কৃষিবিদরা।
বিতরণে উপস্থিত ছিলেন, নাটোর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আব্দুল ওয়াদুদ,নলডাঙ্গা উপজেলার কৃষি অফিসার ফৌজিয়া ফেরদৌস,ঢাকা ব্যাংকের রাজশাহী ব্রাঞ্চের প্রিন্সিপাল অফিসার মোঃ মনিরুল ইসলাম, পেট্রোকেম বাংলাদেশ লিমিটেড ডেপুটি জেনারেল ম্যানেজার মো শাখাওয়াত হোসেন, কৃষি উপসহকারী কর্মকর্তা রনজিৎ কুমার সিংহ ।
পেট্রোকেম বাংলাদেশ লিমিটেড ডেপুটি জেনারেল ম্যানেজার শাখাওয়াত হোসেন বলেন,-সারা দেশে সাত হাজারের অধিক কৃষকের মাঝে এসব কৃষি উপকরণ বিতরণ করবে ঢাকা ব্যাংক ও পেট্রোকেম।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button