slider

মনিরামপুরে নৌকা মার্কার গণসংযোগ

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৮৯ যশোর-৫ মনিরামপুর সংসদীয় আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপকমিটির নির্বাহী সদস্য ও যশোর জেলা কৃষক লীগের সহসভাপতি বিশিষ্ট সমাজসেবক এসএম ইয়াকুব আলীর পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে।
আজ রবিবার (৫ নভেম্বর) বিকালে উপজেলার হরিদাসকাটি ইউনিয়নের মধুপুর বাজার, হোগলাডাঙ্গা বাজার,পাঁচবাড়িয়া কলেজ মোড়,হাজিরহাট বাজার, কুচলিয়া মোড়, কাটাখালী বাজার, আজরাইল মোড়, আঠারোপাকিয়া মোড়ে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে গণসংযোগ করে লিফলেট বিতরণ করা হয় ও ইয়াকুব আলীর বিভিন্ন সামাজিক ও মানবিক কাজের বই বিতরণ করে সাধারণ মানুষের কাছে দোয়া চাওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা শরিফুল ইসলাম।স্বেচ্ছাসেবক লীগ নেতা মাহাবুর রহমান, যুবলীগ নেতা খলিলুর রহমান,লুৎফর রহমান, হামিদুর রহমান, মারুফুল ইসলাম, শ্রমিক লীগ নেতা ফরিদ আহমেদ মাসুম বিল্লাহ, কৃষকলীগ শাকিল রানা, নুরনবী। ছাত্রলীগ নেতা হাসান, শাহরিয়ার, নাজিম ইমন, আবিদ, রাজু, ওয়ালিদসহ, আনারুলসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় তারা সাধারণ ভোটারদের মাঝে নৌকায় ভোট চেয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী করার আহ্বান জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button