আন্তর্জাতিক সংবাদশিরোনাম

রাশিয়াতে ঈদ উদযাপিত: দুই লাখ লোকের ঈদের জামাত

রাশিয়াতে আজ মঙ্গলবার পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হচ্ছে। মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে সোমবার শাওয়ালের চাঁদ দেখা না গেলেও রাশিয়ার মানুষ তা দেখতে পেয়েছে। ফলে আজ তারা ঈদ উদযাপন করেছে। মুসলমানরা ঈদের ছুটিও পেয়েছে। ঈদ উপলক্ষে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মুসলমানদের অভিনন্দনও জানিয়েছেন।
সকালে মস্কো ক্যাথিড্রাল মসজিদসহ সারা দেশে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। সেখানে দুই লাখ লোক জামাতে অংশ নেয়। ফলে মসজিদের আশপাশের রাস্তাও বন্ধ হয়ে যায়।
রাশিয়ায় দ্বিতীয় বৃহত্তম ধর্ম হলো ইসলাম। সেখানে প্রায় দুই কোটি মুসলমান বাস করে। অর্থাৎ দেশটির প্রায় ১৫ ভাগ লোক মুসলমান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button