Uncategorized

ঘিওরে ২ হাজার দরিদ্র পরিবারের মাঝে কাপড় বিতরন

নিজস্ব পপতিনিধি, মানিকগঞ্জ: পবিত্র ঈদ উপলক্ষে মানিকগঞ্জের ঘিওরে দুই হাজার দরিদ্র নারী ও পুরুষের মাঝে কাপড় বিতরন করা হয়েছে। গত শুক্রবার বিকেলে উপজেলার গোলাপনগর গ্রামে যুবলীগের কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক এস.এম জাহিদ এর আর্থিক সহযোগিতায় শাড়ী ও লুঙ্গি বিতরন করেন তার মাতা সাহেরা খাতুন।
এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ হাবীবুর রহমান হাবীব, ঘিওর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ আনোয়ারুল হক, উপজেলা যুবলীগ সভাপতি আবু সাঈদ বেপারী, সদর ইউপি চেয়ারম্যান অহিদুল ইসলাম টুটুল, ও এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।
কাপড় বিতরণ অনুষ্ঠানে সাহেরা খাতুন বলেন, সমাজের বিত্তবানরা যাদের সামর্থ্য আছে তারা তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিলে এলাকার দুস্থঃ-অসহায় মানুষেরা একটু হলেও ঈদের আনন্দ সবার সাথে ভাগাভাগি করে নিতে পারবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button