অপরাধশিরোনাম

গুলশানে ‘সন্ত্রাসীদের’ সঙ্গে পুলিশের গুলিবিনিময়

রাজধানীর গুলশানে শুক্রবার রাত নয়টার দিকে কয়েকজন সন্ত্রাসীর সাথে পুলিশের গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে।
গুলশান থানার উপপরিদর্শক (এসআই) সাইদুর রহমান সাংবাদিকদের জানান, রাত ৯ টার দিকে গুলশানের ৭৯ নম্বর সড়কে একটি রেস্টুরেন্টে কয়েকজন যুবক অতর্কিত হামলা চালায়। এ সময় তারা গুলিও ছোড়ে। খবর পেয়ে সেখানে পুলিশ গেলে তাদের সাথে গুলি বিনিময়ের ঘটনা ঘটে।
তবে ঘটনায় কেউ আহত হয়েছেন কি না বা কাউকে আটক করা হয়েছে কি না এবং কী কারণে এ ঘটনা সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।
শেষ খবর পাওয়া পর্যন্ত দুর্বৃত্তদের গুলিতে দুই পুলিশ সদস্যসহ তিনজন আহত হয়েছেন। তাঁদের ঢাকা মেডিকেলকলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button