মানিকগঞ্জে প্রতিবন্ধী অধিকার ও সুরক্ষা আইন বিষয়ক আলোচনা সভা

মো.নজরুল ইসলাম, মানিকগঞ্জ : “প্রতিবন্ধী অধিকার সকলের জানা দরকার” আজ সকালে মানিকগঞ্জে সদর উপজেলা পরিষদ সেমিনার কক্ষে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন ২০১৩ সম্পর্কীত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার জনাব জ্যোতিশ্বর পালের পক্ষে উপজেলা সহকারী কমিশনার ভূমি আসমাউল হুসনা এর সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহণ করেন,মানিকগঞ্জ সদর উপজেলা সমাজ সেবা অফিসার জনাব রুশিয়া আক্তার, গড়পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মো.আফসার উদ্দিন সরকার, বেতিলা মিতরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মো.আছমত আলী, মানিকগঞ্জ সদর থানা এসআই প্রদীপ কুমার শাহজী, উপজেলা প্রাণী সম্পদ সহকারী কর্মকর্তা ডাঃ মো.আমিনুল ইসলাম, মানিকগঞ্জ জেলা প্রতিবন্ধী ফাউন্ডেশন সিআরপি কর্মকর্তা মো.ফিরোজ আহমেদ, বারসিক প্রকল্প কর্মকর্তা মো.নজরুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন প্রতিবন্ধীদের জন্য সরকার মাসিক ভাতা ছাড়াও বিনা সুদে ঋণ,গাড়ি ও বাড়ি নির্মাণসহ সরকার বেসরকারি সকল ধরনের সুযোগ সুবিধা প্রাপ্তিতে শতভাগ সুবিধা দিচ্ছে।
তারা বলেন এই ধরনের সুযোগ সুবিধা প্রাপ্তিতে যোগ্যতা নির্বাচনে সরকার প্রতিবন্ধী অধিকার ও সুরক্ষা আইন ২০১৩ নির্ধারণ করেছে।
এখনো অনেক সচ্ছল পরিবারের মানুষ এই ধরনের সুবিধার লোভে মিথ্যা তথ্য দিয়ে সুযোগ নিতে চায়। আমরা সকলে মিলে এগুলো প্রতিকারসহ যোগ্যদের খুঁজ বের করতে সর্বাত্মক সহযোগিতা করতে চাই ।




