slider

মানিকগঞ্জ কালিগঙ্গায় জলবায়ু ধর্মঘটে নদী ভাঙন রোধের আহবান

মো.নজরুল ইসলাম,মানিকগঞ্জ:’পরিবেশের ভারসাম্য বজায় রাখি,জলবায়ু পরিবর্তন মোকাবিলা করি” এই স্লোগান কে সামনে রেখে মানিকগঞ্জ মধ্যে পুটাইল কালিগঙ্গার তীরে খেয়াঘাটে আজ সকালে মধ্যে পুটাইল উদ্যমী নারী সংগঠ ও প্রথমা কিশোরী ক্লাব এবং বেসরকারি উন্নয়ন সংস্থা বারসিক এর যৌথ আয়োজনে জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী প্রধান দেশগুলোর প্রতি কার্বন নিঃসরণ হ্রাসসহ ক্ষতিপূরণের দাবিতে জলবায়ু ধর্মঘট অনুষ্ঠিত হয়।
ধর্মঘটে নারীনেত্রী রওশন আরার সভাপতিত্বে ও উন্নয়নকর্মী শিবানী চক্রবর্তীর সঞ্চালনায় কর্মসূচির ধারণা পাঠ করেন যুবনেত্রী শারমিন আক্তার। মনুষ্য সৃষ্ট জলবায়ু পরিবর্তনের প্রভাবে স্থানীয় নদী কালিগঙ্গায় ড্রেজিং দ্বারা আক্রান্ত।এই সমস্যায় করণীয় বিষয়ে বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য নারীনেত্রী আনজুমানারা বেগম, রহিমা বেগম, যুবনেত্রী আভা সরকার সাংবাদিক আবুল বাশার আব্বাসী, বারসিক প্রকল্প কর্মকর্তা মো.নজরুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন আমরা জলবায়ু পরিবর্তনের চেয়ে মনুষ্য সৃষ্ট দুর্যোগে বেশি আক্রান্ত। আমাদের নদী নালা খাল বিল দখল দুষন ও ভরাট করা হচ্ছে। এভাবে চলতে পারে না,অন্যদিকে ধনীদেশগুলো কার্বন নিঃসরণ করে ক্ষতিপূরণ দিচ্ছে না। আমরা আমরা এখনই ড্রেজিং ব্যাবসা বন্ধসহ জলবায়ু সুবিচার চাই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button