বঙ্গবন্ধুর পলাতক খুনীদের সাজা কার্যকর করতে পারলে দেশ কলঙ্কমুক্ত হবে : মেয়র লিটন

নাটোর প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি মন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন,জাতির পিতা বঙ্গবন্ধু আমাদের একটি মানচিত্র দিয়েছেন, একটি পতাকা দিয়েছেন, একটি দেশ দিয়েছেন। তিনি শুধু হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি নয়, তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি। ১৫ আগস্ট একাত্তরের পরাজিত শক্তিরা বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের হত্যা করে শোকবাহ আগস্ট মাসে সারাদেশে নানা কর্মসূচিতে আমরা বঙ্গবন্ধুকে স্মরণ করি। কোন কিছু করেই জাতির পিতার ঋণ পরিশোধ করা যাবেনা। বঙ্গবন্ধুর পলাতক খুনীদের সাজা কার্যকর হলে জাতি কলংক মুক্ত হবে।
শনিবার (২৬ আগস্ট) বিকেলে শহরের কানাই খালী ছাত্রলীগ আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী স্মরণে এবং বঙ্গবন্ধু হত্যার মৃত্যুদ-প্রাপ্ত বিদেশে পলাতক আসামী ও ২১শে আগস্টের গ্রেনেড হামলার মাস্টার মাইন্ড দন্ডপ্রাপ্ত আসামী তারেক জিয়াকে দেশে ফিরিয়ে এনে শাস্তি কার্যকর করার দাবিতে এক শোকসভা ও ছাত্র-গণজমায়েতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য খায়রুজ্জামান লিটন আরোও বলেন, বঙ্গবন্ধুকে হত্যায় সামনে ছিল খন্দকার মোশতাক, আর পেছনে ছিল জিয়াউর রহমান, আরো পিছনে ছিল মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্র কখনো বাংলাদেশের স্বাধীনতা চায়নি।
তত্ত্ববধায়ক সরকার প্রসঙ্গে আওয়ামীলীগের সভাপতি মন্ডলীর সদস্য খায়রুজ্জামান লিটন বলেন, নির্বাচন আসলেই বিএনপি-জামায়াতসহ সরকার বিরোধী গোষ্ঠী নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়। তারা তত্ত্বাবধায়ক সরকারের দাবি তোলে। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হওয়ার কোন সুযোগ নেই। দেশের সর্বোচ্চ আদালত রায় দিয়েছে, দেশে আর তত্ত্ববধায়ক সরকারের দরকার নেই। জেলা ছাত্রলীগের সভাপতি ফরহাদ বিন আজিজ এর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ শরিফুল ইসলাম রমজান। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্যে রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস, সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার, মহিলা সংরক্ষিত আসনের সংসদ সদস্য রতœা আহমেদ, নাটোর পৌর সভার মেয়র উমা চৌধুরী জলি, কোর্টের পিপি এ্যাডঃ সিরাজুল ইসলাম প্রমূখ । সভাটি সঞ্চালনা করেন নাটোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শাহিন।



