বগুড়ায় স্বামীর নির্যাতনের শাস্তির দাবীতে সংবাদ সম্মেলন

সোহাগ মাহবুব : বগুড়া সদরের আশোকোলা গ্রামে রানু বেগম তার স্বামীর নির্যাতনের শাস্তির দাবী জানিয়ে বাঘোপাড়ায় সংবাদ সন্মেলন করেন।
সংবাদ সন্মেলনে তিনি বলেন, আশোকোলা ঘাসুয়াপাড়া গ্রামের মৃত রইচ উদ্দিনের পুত্র শাহিনের সাথে আমার গত ২২বছর পূর্বে বিয়ে হয়। বিয়ের পরে সবকিছু ভালই ছিল, আমাদের সংসারে ৩জন পুত্র সন্তান রয়েছে। সব মিলে ভালোই চলছিল। কিন্তু কিছু দিনে পৃর্বে জানতে পারি আমার স্বামী গোপনে আরও একটি বিয়ে করেছে। বিয়ের পর থেকে আমার সাথে খারাপ আচরণ করতে শুরু করে, কথায় অকথায় অকথ্য ভাষায় গালিগালাজ সহ নির্যাতন করতে শুরু করেন। এতদিন সবকিছু মাথা পেতে মেনে নিলেও ২৫/০৯/২০২২ ইং তারিখ সকালে পূর্বের ন্যায়ে অকথ্য ভাষায় গালিগালাজ সহ বিনা কারনে আমাকে লোহার রড, কাঠের বাটাম দিয়ে অমানষিক নির্যাতন করে রক্তাক্ত যখম করে। উপস্থিত স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য বগুড়া মোহাম্মাদ আলী হাসপাতালে নিয়ে যায়। তিনি আরও বলেন আমি আমার স্বামীর অত্যাচার সহ্য করতে না পেয়ে সংবাদ সন্মেলনে সাংবাদিকদের মাধ্যমে প্রশাসনের নিকট তার বিচার দাবী করছি।



