slider

হরিরামপুরে বিদ্যুতায়িত হয়ে মৃত্যু

মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুরে বিদ্যুতায়িত হয়ে একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার বলড়া ইউনিয়নের পিপুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে হরিরামপুর থানা ওসি সুমন কুমার আদিত্য এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত মোঃ রাতুল(১৮), মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের রত্নদিয়া গ্রামের আবুল কালামের ছেলে।
ওসি সুমন কুমার আদিত্য বলেন, রাতুল বলড়া ইউনিয়নের পিপুলিয়া এলাকার নয়ন মোল্লার বাড়িতে ইলেকট্রিক্যাল এর কাজ করতে এসে শর্ট সার্কিট লেগে আহত হয়। পরে স্থানীয়রা হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তারপরও পরিবারের লোকজন মানিকগঞ্জের মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button