slider

ওসি আলমগীর ভুঁঞাকে বিদায় সংবর্ধনা

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: নিরাপদ সড়ক চাই দাউদকান্দি উপজেলা শাখার উপদেষ্টা অফিসার ইনচার্জ (ওসি)মুহাম্মদ আলমগীর ভুঁঞাকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। বদলী জনিত বিদায় সংবর্ধনার আয়োজন করেছে নিরাপদ সড়ক চাই দাউদকান্দি উপজেলা শাখা। সংবর্ধনায় সংযুক্ত হয়েছে জাগো হিন্দু পরিষদ, গৌরীপুর বাজার জুয়েলারি সমিতি ও দাউদকান্দি ফিনিক্স প্রিন্টার্স। গৌরীপুর বাজার গ্রেট সুলতান রেস্তোরাঁয় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিরাপদ সড়ক চাই দাউদকান্দি শাখার আহবায়ক লিটন সরকার বাদল ও উপস্থাপনা করেন সংগঠনের সদস্য সচিব আলমগীর হোসেন। সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (ওসি) মোঃ আসাদুজ্জামান, দাউদকান্দি পৌর সভার প্যানেল মেয়র রকিব উদ্দিন রকিব,নিরাপদ সড়ক চাই সংগঠনের উপদেষ্টা রোটারিয়ান কামাল উদ্দিন, কবি- ও কলামিস্ট আলী আশরাফ খান, গৌরীপুর বাজার কমিটির সেক্রেটারি শফিউল বাশার সুমন, শিক্ষক নেত্রী ও উপদেষ্টা শেলিনা আক্তার,সাংবাদিক শামীম রায়হান, সাংবাদিক আব্দুর রহমান ঢালী, সাংবাদিক ও কবি হোসেইন মোহাম্মদ দিদার ও বিশিষ্ট ব্যবসায়ী রিপন দেবনাথ প্রমুখ। উপস্থিত ছিলেন জুয়েলারি সমিতির সাবেক সভাপতি সঞ্চিত রায়, বর্তমান সভাপতি শ্যামল রায় সহ নিরাপদ সড়ক চাই সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। উল্লেখ্য ওসি আলমগীর ভুঁঞা দাউদকান্দিতে একবছর ২২ দিন দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন,তাঁকে কুমিল্লা সদর দক্ষিন থানায় বদলী করা হয়েছে। ওসি সাহেবকে ফুলের বাস্কেট ও ক্রেস্ট দিয়ে সংবর্ধিত করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button