আন্তর্জাতিক সংবাদ

চীনে পর্যটকবাহী বাসে অগ্নিকাণ্ডে ৩০ জন নিহত

চীনে পর্যটকবাহী একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন। দেশটির হুনান প্রদেশে সংঘটিত এই অগ্নিকাণ্ডে আহত হয়েছেন আরো ২১ জন।
আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএন জানায়, রোববার স্থানীয় সময় সকাল ১০টা ২০মিনিটে এ দুর্ঘটনা ঘটে। এ সময় বাসটিতে ৫৬জন যাত্রী ছিলেন। ঘটনার পর ওই গাড়িক চালককে পুলিশি হেফাজতে রাখা হয়েছে।
জানা যায়, বাসটিতে আগুন ধরে তাৎক্ষণিকভাবে ৩০টি মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত অনেকের লাশই আগুনে ঝলসানো। আহত হয়েছেন অন্তত ২১। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অনেকের অবস্থা আশংকাজনক।
স্থানীয় পুলিশ জানায়, ৫৬ জন যাত্রী নিয়ে যাত্রা শুরু করে বাসটি। হুনান প্রদেশের রাজপথে গাড়িটি রোড ডিভাইডারের সঙ্গে ধাক্কা খায়। পরে টেলের ট্যাঙ্কি ফুটা হয়ে অগ্নিকাণ্ড ঘটতে পারে

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button